দৈনিক সংবাদ দিগন্ত

ক্ষোভ ঝাড়লেন মাহি ভিজ

প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছিলেন জয় ভানুশালী ও মাহি ভিজ। একটা যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন তারা। তবে এই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই গতকাল সকালে একসঙ্গে একটি সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিলেন এই তারকা দম্পতি।আরো পড়ুন , নতুন রূপে অপু বিশ্বাসছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন। ফলে এই সেলফি মুহূর্ত নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে যে বিচ্ছেদের ঘোষণা কি সত্যিই চূড়ান্ত, নাকি কেবল নাটকীয়তা? ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধু লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। 

ক্ষোভ ঝাড়লেন মাহি ভিজ