দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ০৪ এপ্রিল  (শনিবার) সেগুনবাগিচা এনজয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত  কমিটিতে  মো. সাইফুল ইসলাম  আহ্বায়ক   ও  আ ন ম উল্লাহ ( সানী ) সদস্য সচিব নির্বাচিত হন। এছাড়া এডভোকেট আরিফ খান, মোহাম্মদ রুমান ভূইয়া , এস, এম, আনিসুল হক, এস, এম, রাজা ও রিপন চন্দ্র বর্মন কে  যুগ্ন আহ্বায়ক  করে  আংশিক কমিটি  গঠন করা হয়। আরও পড়ুন, বগুড়া গাবতলীর মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার : আদালতের প্রেরণমো. সাইফুল ইসলামের  সভাপতিত্বে ও মোহাম্মদ রুমান ভূইয়ার সঞ্চালনায় আহ্বায়ক কমিটির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা বিএনপির সভাপতি  এস. এম. কামাল হোসেন,  সাধারণ সম্পাদক  সিদ্দিকুজ্জামান ঠাকুর। অষ্টগ্রাম উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, মিঠামইন উপজেলা বিএনপির  সহ-সভাপতি  রবিউল আলম শ্যামল। আরও পড়ুন, নিরাপদ সড়ক চাই: মিঠাপুকুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আন্দোলন, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার দাবিএছাড়া  ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম মীরসহ ঢাকায় অবস্থানরত ইটনা উপজেলার পেশাজীবী, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী ও ছাত্রসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন