দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন উদ্বোধন করেন জামায়াতের এমপি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে দবরসস্তা-মলঙ্গী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গৃহীত এ প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জামায়াতের সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত কর্মসূচির ধারাবাহিকতা এবং সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ৩৬ নারী নেত্রীর স্বপ্ন এখন মনোনয়ন বোর্ডে চলছে যাচাই-বাছাইকর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে, যার মাধ্যমে স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা শেখ তাকি তাজওয়ান।  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো সাইদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।আরও পড়ুন, বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারএছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকারসহ বিএনপি ও জামায়াতের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে। প্রকল্পটি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন উদ্বোধন করেন জামায়াতের এমপি