দৈনিক সংবাদ দিগন্ত

ইউনূসের বিচার দাবিতে ঢাকায় আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধন

ঢাকায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবী, যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে “ইউনূসের বিচার চাই” ছিল উল্লেখযোগ্য।মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করে বলেন,আরও পড়ুন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সড়ক নির্মাণ, শুরু উন্নয়ন অভিযাত্রা আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না এবং অনেককে মামলা পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে।তিনি আরও দাবি জানান, বিগত সময়ে গ্রেপ্তার হওয়া আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হোক।মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, মো. তৌহিদ এবং শামীম আল সোহাগ সাইফুলসহ আরও অনেকে।এ ঘটনায় আদালত চত্বরে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক থাকে।আইনজীবীদের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর আইনাঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ইউনূসের বিচার দাবিতে ঢাকায় আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধন