দৈনিক সংবাদ দিগন্ত

নতুন পোশাক বাদ, পুরোনো ইউনিফর্মেই ফিরছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে বিতর্কের মধ্যেই পুরোনো পোশাকে ফেরার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন পোশাকটি সদস্যদের কাছে মানানসই মনে হয়নি, তাই আগের ইউনিফর্মেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, মেট্রোপলিটন এলাকায় পুলিশের শার্ট সবুজ এবং দেশের অন্যান্য স্থানে নীল থাকবে। প্যান্ট থাকবে খাকি রঙের—যা দীর্ঘদিন ধরে পুলিশের ঐতিহ্যবাহী ইউনিফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।আর ও পড়ুন ,শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা: নথি তলব দুদকেরতিনি আরও বলেন, পুলিশের সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঐতিহ্য বজায় রাখার দিকেও নজর দেওয়া হয়েছে।এছাড়া সভায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যৌথ অভিযান পরিচালনা এবং নিরাপত্তা জোরদারে সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে।রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা আরও জোরদার এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন পোশাক বাদ, পুরোনো ইউনিফর্মেই ফিরছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী