বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হবে। গতকাল সোমবার ইউজিসির সচিব মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সংশোধিত আসনবিন্যাস ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর এই দুটি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আরও পড়ুন, সংসদ নির্বাচন সামনে রেখে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতইউজিসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী সচিব ও সহকারী পরিচালকের ১৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বিপরীতে সাত হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।