দৈনিক সংবাদ দিগন্ত

চর আড়ালিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

রায়পুরা উপজেলা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি'র মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-কে বিজয়ী করার লক্ষ্যে চর আড়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনার কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকালে চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টার এর সভাপতিত্বে এবং হাবিবুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালিটি বক্তব্য রাখেন বিএনপি'র মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা এসময় মতবিনিময় সভা আরো উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার,রায়পুরা উপজেলা সহ-সভাপতি ও চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো: জহিরুল ইসলাম জাজু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান মিঠু,ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, চর আড়ালিয়া ইউনিয়ন কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান নূরউজ্জামান, সদস্য হাবিবুর রহমান শাহিন মাস্টার,সদস্য নূর মোহাম্মদ ভূইয়া,সদস্য ডা: জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার,সিনিয়র সহ-সভাপতি মো: কেবল সরকার, জেলা যুবদলের সহ-কোষাধক্ষ্য মোরশেদ মিয়া,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন মোল্লাসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আরও পড়ুন, বারইয়ারহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলএসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্র কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বিএনপি'র মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাইয়ের ধানের শীর্ষকে বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করাতে হবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভা শুরুর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো: বাচ্চু মিয়া রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চর আড়ালিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল