দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখায় নতুন নেতৃত্ব দিল বিএনপি।আরও পড়ুন,নিবিড় পর্যবেক্ষণে রেখে মঈন খানের চিকিৎসানতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীও ছিলেন তিনি। অন্যদিকে নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান, সদস্যসচিব জাহাঙ্গীর