দৈনিক সংবাদ দিগন্ত

সামনে এগোতে নতুন করে শুরুর প্রয়োজন : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দুই সপ্তাহে কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। আরো পড়ুন , নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে বিএনপি-জামায়াত জোট : নাহিদতিনি বলেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় জোটকাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। 

সামনে এগোতে নতুন করে শুরুর প্রয়োজন : মাহফুজ আলম