মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষের পর ৯ জন গ্রেপ্তার
মাদারীপুরে হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাতে সদর থানার পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ এবং সবুজকে আটক করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের আটক প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে পুলিশের কাছে ওয়ারেন্ট দেখতে চান।আরও পড়ুন , বিজিবির বাধায় ব্যর্থ পুশ-ইন, নারী-শিশুসহ ২১ জনকে ফিরিয়ে নিল বিএসএফএ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আটক দুই আসামিকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৯ জন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আরও পড়ুন , মির্জাপুরে প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, জনতার চাপে বিয়ের সিদ্ধান্ত