দৈনিক সংবাদ দিগন্ত

চিকিৎসায় আশঙ্কামুক্ত রিজভী

সপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রুহুল কবীর রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, আরো পড়ুন , রাজপথের রক্তাক্ত সংগ্রাম পেরিয়ে সংসদে নুরুল হক নুরতিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। এদিন সকালে রুহুল কবীর রিজভীকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রিজভীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

চিকিৎসায় আশঙ্কামুক্ত রিজভী