বৈশাখকে সামনে রেখে রাতভর আলপনা আঁকায় ব্যস্ত গুলশানবাসী
চৈত্র সংক্রান্তির রাতে রাজধানীর গুলশান এলাকায় রঙে-তুলিতে জমে উঠল আলপনা উৎসব। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান সোসাইটি-র উদ্যোগে গুলশান-২ এর লেক পার্ক সংলগ্ন ৬২ নম্বর সড়কে শুরু হয় এই আয়োজন, যা চলে গভীর রাত পর্যন্ত। এতে অংশ নেন নারী, শিশু ও স্থানীয় বাসিন্দারা।আরও পড়ুন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করল শিক্ষাপ্রতিষ্ঠানউৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান এবং গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। উদ্বোধনী বক্তব্যে শফিকুল ইসলাম খান বলেন, নগরের প্রতিটি সোসাইটি থেকে এমন সাংস্কৃতিক আয়োজন হওয়া উচিত এবং সিটি করপোরেশন এসব উদ্যোগে সহযোগিতা করবে। তিনি জানান, নগরবাসীকে উৎসবমুখর রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, মাদক ও অপরাধ দমনে তৎপরতা হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ২২অন্যদিকে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, একটি শহর শুধু কংক্রিট আর ভবনের সমষ্টি নয়—শহরকে জীবন্ত রাখতে প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। মানুষকে এসব আয়োজনে সম্পৃক্ত করেই একটি সুন্দর নগর গড়ে তোলা সম্ভব। এদিকে আয়োজকরা জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে গুলশান লেক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। মঙ্গলবার বিকাল থেকেই শুরু হবে সেই উৎসব।