বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আলজেরিয়া। প্রথমার্ধে এক গোল পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচ জিতে নেয় তারা।এই জয়ের ফলে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো অভিষিক্ত দল জর্ডানের।লিভায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ৩৬ মিনিটে জর্ডানকে এগিয়ে দেন নিজার আল-রাশদান। মৌসা আল-তামারির অ্যাসিস্ট থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে আলজেরিয়া। ৬৯ মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান আহমেদ নাধির বেনবোয়ালি।আরও পড়ুন, ১৮ বছরেই বিশ্বমঞ্চে ঝলক, ইয়ামালের পায়ে স্পেনের বড় জয়এরপর ৮২ মিনিটে আমিন গৌরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া এবং জয় নিশ্চিত করে দলটি।ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য ছিল আলজেরিয়ার। তারা ৭৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ১৭টি শট নেয়, যেখানে জর্ডান নেয় ৮টি শট।এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে তৃতীয় স্থানে আছে আলজেরিয়া। অস্ট্রিয়া ও আর্জেন্টিনার অবস্থান উপরের দিকে থাকায় গ্রুপে লড়াই আরও কঠিন হয়ে উঠেছে।আগামী ২৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া। একই দিনে জর্ডান খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।