রংপুরের গংগাচড়া প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাংবাদিক আব্দুস সালাম। ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। এতে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।আরও পড়ুন, বেলকুচিতে অবহেলিত ও অসহায় ব্যক্তিদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণপদত্যাগপত্রে আব্দুস সালাম উল্লেখ করেন, তিনি গত ১২ মার্চ ২০২৬ তারিখে গংগাচড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বলেও জানান।আরও পড়ুন, ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার মাহফিল অনুষ্ঠিতবর্তমানে তিনি দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক সংবাদ দিগন্ত এবং আইপি টিভি এসটি বাংলা টিভি-তে প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তবে ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাপ্পি সরকার জানান তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছি। এই বিষয়টি নিয়ে শিগগিরই কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।