বান্দরবানের লামা উপজেলার ২ নং সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মারপাড়ায় আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব ‘সংগ্রাই’। বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি লামা সদর ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহিম।আরও পড়ুন, শ্রীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে উত্তেজনা, মানববন্ধনের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনউৎসব উপলক্ষে তিনি মারমা সম্প্রদায়ের মানুষের মাঝে বিভিন্ন কাপড় ও উপহার সামগ্রী বিতরণ করেন, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ তৈরি করে। ছোট-বড় সবাই অংশ নেয় এই উৎসবে, আর ঐতিহ্যবাহী আনন্দঘন পরিবেশে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।আরও পড়ুন, লামায় উৎসবমুখর পরিবেশে শুরু এসএসসি ও দাখিল পরীক্ষাঅনুষ্ঠানে মারমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সবাই মিলেই সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অ্যাডভোকেট আব্দুর রহিমের উপস্থিতি ও আন্তরিকতায় পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, আমি লামা ২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করি। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।” উৎসবের এই আয়োজন শুধু আনন্দই নয়, বরং পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেয়।