রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন এবং ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন, স্বস্তির সকাল ঢাকা, দূষণের তালিকায় পিছিয়েছে ঢাকাস্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি এবং আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে।সর্বশেষ তথ্য জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।