দৈনিক সংবাদ দিগন্ত

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়, অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শোনেন এবং যথাযথ নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।পরিশেষে, বান্দরবান পার্বত্য জেলার নভেম্বর/২০২৫ মাসে বিভিন্ন পর্যায়ে পুলিশি সেবা প্রদানকারী সফল পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সে সাথে পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।আরও পড়ুন,  নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদপরিশেষে জনগণ যেন যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, বান্দরবান পার্বত্য জেলার আইন শৃঙ্খলার রক্ষার জন্য বান্দরবান জেলায় দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। সর্বোপরি সমগ্র জেলা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশ সুপার মহোদয় থানাসহ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, চেকপোস্ট ও ক্যাম্পসমূহে অফিস সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত