দৈনিক সংবাদ দিগন্ত

রিশাদের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বৃষ্টির বাধা পেরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১১ ওভার। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডেই হয়ে ওঠে সিরিজ নির্ধারণী ম্যাচ।টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।আরও  পড়ুন, রায়োকে উড়িয়ে হারের জবাব দিল রিয়াল, জোড়া গোল এমবাপ্পেররিশাদ চারটি এবং আলিস তিনটি উইকেট শিকার করেন। তাদের বোলিং তোপে ১৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।জবাবে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান। দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ তুলে নেন অর্ধশতক।সাইফ ৫৩ বলে ৬১ এবং নাঈম ৭৭ বলে করেন ৬০ রান। এরপর পারভেজ হোসেন ইমন ১৭ ও নুরুল হাসান সোহান ১৬ রান করেন।শেষ পর্যন্ত আফিফ হোসেন ও রিশাদ হোসেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আফিফ ৬ এবং রিশাদ ৫ রানে অপরাজিত থাকেন।এই জয়ে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

রিশাদের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ