দৈনিক সংবাদ দিগন্ত

আন্তালিয়ায় বিএনপি, একে পার্টি সহযোগিতা নিয়ে আলোচনা

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান সংসদ সদস্য জাফের সিরাকায়া। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময় দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক ও পার্টি পর্যায়ের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।আরও পড়ুন, হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারসাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, এ ধরনের প্রস্তাব বিএনপিকে প্রথমবারের মতো দিয়েছে একে পার্টি, যা রাজনৈতিক পর্যায়ে একটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।আরও পড়ুন, ঢাকায় উদ্বোধন হলো ২০২৬ সালের হজ ফ্লাইট, উদ্বোধন করেন প্রধানমন্ত্রীআলোচনায় উভয় পক্ষ পার্টি-টু-পার্টি প্রতিনিধি দল বিনিময় (delegation visit) নিয়েও মতবিনিময় করেন, যাতে ভবিষ্যতে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা যায়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক ফোরামে এ ধরনের যোগাযোগ দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে।

আন্তালিয়ায় বিএনপি, একে পার্টি সহযোগিতা নিয়ে আলোচনা