রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় শনিবার দিনের শুরুতে আকাশে মেঘের আনাগোনা দেখা গেলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।আরও পড়ুন , ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক সংকেত জারিআবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এদিকে দিনের দৈর্ঘ্যও বাড়ছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। আরও পড়ুন , বাংলাদেশ–ব্রাজিল উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকে সম্মতি