‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার ১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা জাহিদ হাসান। আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ এবং উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, আরও পড়ুন,জেলা গোয়েন্দার অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ আটক ১জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদসহ স্থানীয় নেতারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে যুবদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগের মাধ্যমে যুবসমাজ দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।