জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।রোববার ভোরে উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই এলাকার হুমায়ূন আহমেদ ও শ্রাবন্তী আক্তার দম্পতির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে শিশুটিকে নিয়ে ঘর থেকে বের হন শ্রাবন্তী আক্তার। আরও পড়ুন, কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, উপকৃত হবে ২৫ হাজার শিশুপরে শিশুটিকে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে পালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।স্থানীয়দের সন্দেহ হলে শ্রাবন্তীকে আটক করা হয়। পরে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে থানায় নিয়ে যায়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শিশুটিকে হত্যার পর পালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।