দৈনিক সংবাদ দিগন্ত

ঘরের দরজা বাইরে থেকে আটকে গরু চুরি

নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে গোয়ালঘরের লোহার শিকল কেটে পাঁচটি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, রাত আড়াইটার দিকে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু দেখে তিনি ঘুমাতে যান। পরে রাত ৩টা ১৫ মিনিটের দিকে তাঁর স্ত্রী তানিয়া বেগম ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন, বাইরে থেকে দরজায় শিকল লাগানো। আরও পড়ুন,গাজীপুরের ২৬ নং ওয়ার্ড মুন্সি পাড়া বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়বিষয়টি স্বামীকে জানালে তাঁরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজার শিকল খুলে দেন। এরপর গোয়ালঘরে গিয়ে তাঁরা দেখতে পান, দরজার লোহার শিকল কেটে গরুগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। জলিল জানান, বাড়ির সামনের পাকা রাস্তায় গিয়ে একটি পিকআপে তাঁর চুরি হওয়া পাঁচটি গরু দেখতে পান। এ সময় চিৎকার করলে পিকআপে থাকা অজ্ঞাত ব্যক্তিরা দ্রুত গাড়ি চালিয়ে নাটোরের হাসলার দিকে পালিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে গরু, একটি বকনা গরু ও একটি বকনা বাছুর রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মো. বেলাল হোসেন, আব্দুর রহিম ও মো. ফাকুসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী উল্লেখ করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল জলিল। তিনি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গরু উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

ঘরের দরজা বাইরে থেকে আটকে গরু চুরি