কুমিল্লায় ভারত সীমান্তবরার্তী একলাকায় একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে র্যাব। মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন , দাঁড়িপাল্লায় ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ অভিযানসরেজমিন গিয়ে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুর শ্যালো মেশিন দিয়ে র্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মেজর সাদমান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।