কিশোরগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি পালন
কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং কিশোরগঞ্জ পৌরসভা। শনিবার (১৪মার্চ) সকাল ১১ টায় শহরের আখরাবাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।আরও পড়ুন, মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামেরএ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এরই অংশ হিসাবে আজকের এই কর্মসূচি।