হাম পরিস্থিতি ভয়াবহ রূপে, দেশে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। পাশাপাশি সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।আরও পড়ুন , নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণাএকই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২১৮ জন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জনে পৌঁছেছে।এছাড়া এখন পর্যন্ত হাম সন্দেহে ২৬ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৩ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানো জরুরি।সব মিলিয়ে দেশে হামের প্রকোপ আবারও জনস্বাস্থ্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।