বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, গত ১৮ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নত হতে পারেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে সীমান্তে বিজিবি আগের চেয়ে বেশি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।রাশেদ খান বলেন, ‘আজ যারা বলে বিএনপি ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে চীন সফরের আগে সরকারপ্রধান ভারত সফর করতেন।’তিনি আরও বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কোনো ধরনের দাদাগিরি বরদাস্ত করা হবে না।’আরও পড়ুন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণ হয়নি: ডা. শফিকুর রহমানবিএনপির এই নেতা বলেন, ‘জামায়াত ও এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ দীর্ঘ ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ের তালাও খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন।’তিনি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কথা বলার আগে নিজের অবস্থানও পর্যালোচনা করা উচিত।’সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘বিজিবি এখন সাহসের সঙ্গে কথা বলছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে চোখে চোখ রেখে জবাব দেওয়া হচ্ছে।’তিনি আরও বলেন, ‘বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি ভারতের দালালি করে না, পাকিস্তানের দালালিও করে না।’এ সময় তিনি শিবির-জামায়াতের কিছু নেতার সাম্প্রতিক বিদেশ সফরের প্রসঙ্গও উল্লেখ করেন এবং এ বিষয়ে প্রশ্ন তোলেন।