দল না পেয়ে চাপে সাকিব, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা
আইপিএলে নাম লিখিয়েও দল পাননি সাকিব আল হাসান। একই দৃশ্যের দেখা পিএসএলেও হলো। সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব নাম লেখালেও তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি।তবে আইপিএলের সঙ্গে পিএসএলে পার্থক্য আছে এক জায়গায়। আইপিএলে তার নাম ডাকাই হয়নি। আজ অন্তত নাম ডাকা হয়েছিল তার। তিনি ছিলেন ২.২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে চায়নি।সাকিব অবশ্য এই তালিকায় একা নন। বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসানমিরাজও আজ দল পাননি। ১.১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক,আরো পড়ুন , টাইয়ের পর ডাবল সুপার ওভার, আফগানিস্তানের স্বপ্নভঙ্গতবে তাকে নিতে চায়নি কোনো দলই।সাকিব-মিরাজের মতো অবশ্য পরিণতি হয়নি রিশাদ হোসেনের। তাকে নিয়েরীতিমতো কাড়াকাড়ি লেগে গিয়েছিল। ১.১ কোটি ভিত্তিমূল্যে নাম লেখালশেষমেশ তাকে ৩ কোটি রুপিতে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। এবারের পিএসএল নিলামে আছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তিনটি ক্যাটাগরিতে আছেন ক্রিকেটাররা। ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা,তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।