নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে সংসদে পাশ হল আরপিও সংশোধনী বিল-২০২৬
নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ পাশ হয়েছে। সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বিলটি উপস্থাপন করেন। বিলটি আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে ভোটের নিরাপত্তা জোরদার এবং পোস্টাল ব্যালট পেপার সংক্রান্ত বিষয়গুলো আরও স্পষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।আরও পড়ুন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী, ই-হেলথ কার্ড’—বিশ্ব স্বাস্থ্য দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। এর আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একটি শব্দের অস্পষ্টতা তুলে ধরলে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত আলোচনাও হয়। আরও পড়ুন, ৫.৪৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণ! সংসদে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশআইনমন্ত্রী জানান, ২০২৫ সালে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম সহজতর করতে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদে উপস্থাপন করা হয়েছিল। এখন সেই অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত হয়েছে।