দৈনিক সংবাদ দিগন্ত

নতুন যাত্রায় সানি লিওন

বলিউডের জনপ্রিয় গ্ল্যামার আইকন সানি লিওন এবার হলিউডে নিজের ছাপ রেখেছেন। তাকে দেখা যাবে নতুন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য জায়ান্ট’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।সিরিজটিতে সানি অভিনয় করবেন ‘রিজার্ভেশন শেরিফ কুয়ানা ডিয়ারলিফ’ নামের রহস্যময় চরিত্রে। এটি নির্মাণ করছে আর্টিমিস থিয়েট্রিক্যাল প্রোডাকশন। সিরিজের প্রতিটি সিজনে থাকবে আধা ঘণ্টার ছয়টি এপিসোড।আরো পড়ুন , ভাই-মাকে নিয়ে ‘চক্র’, গ্রেফতার টিকটকার প্রিয়াএই প্রজেক্টে সানির সঙ্গে রয়েছেন লাতিন আমেরিকান, আফ্রিকান, আমেরিকান এবং এশীয় বংশোদ্ভূত একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক এই কাস্টিং সিরিজটিকে বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় করবে।ফ্যানরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বলিউডের পরিচিত মুখকে হলিউডের বড় পর্দায় দেখা এবার নতুন এক ধারা শুরু করবে।

নতুন যাত্রায় সানি লিওন