যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ১৯ জন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, আরও পড়ুন, পরিকল্পনাহীন নগরায়ণেই ঢাকার যানজট সংকট তীব্রজুয়াড়ি এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি।অভিযানের সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম উপাদান, নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি মোবাইল ফোন।ডিএমপি জানায়, যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় অপরাধচক্রকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।