নিরাপত্তা বাহিনীর তল্লাশি, অস্ত্র তৈরির কারখানায় গ্রেফতার ১
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।(২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র প্রস্তুত ও সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরে মধুখালী আর্মি ক্যাম্পে একাধিক অভিযোগ আসছিল। বাদল সরকার নামে একজন ব্যক্তি নিজের নির্মিত ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র প্রস্তুত করতেন। আরো পড়ুন , সিলেট বিভাগে নির্বাচনী হাড্ডাহাড্ডি ১৯ আসনই বিবাদময়ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় দুর্বৃত্তরা তার তৈরি অস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আগেও কয়েক দফায় তাকে গ্রেফতারের চেষ্টা করলে তা ব্যর্থ হয়। আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা তার কাছে অস্ত্র তৈরির অর্ডার দিয়েছে বলে জানা যায়। অভিযানকালে তার হেফাজত থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, ১টি ড্রিল মেশিন, ১টি প্লায়ার্স, ১টি ব্লোয়ার, ১টি হ্যাকসসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।