দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ধর্ষণ মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, অভিযানে তিনটি চাপাতিসহ একটি অস্ত্র মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— বাদশা (২৫), মো. মাসুদ রানা (২৭) ও মো. সোহাগ মিয়া (২৪)। তাদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া অস্ত্র মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আরও  পড়ুন, সাভারে নেশা খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলের হাতে বাবা খুনএছাড়া পৃথক একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাস ও অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার