দৈনিক সংবাদ দিগন্ত

অলিপুরা ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের ১ লক্ষ টাকা অর্থদণ্ড

উপজেলার অলিপুরা ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধ মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি আইনে অর্থদণ্ড আরোপ করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় আরও ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর রাজস্ব সার্কেল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁও থানার পুলিশ সদস্যরা সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আরও পড়ুন, নরসিংদীতে জমে উঠছে নির্বাচনী আমেজ, পাঁচটি সংসদীয় আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাসএকই সঙ্গে জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের মতো অপরাধ দমনে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অলিপুরা ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের ১ লক্ষ টাকা অর্থদণ্ড