দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্কের ঘোষণা ট্রাম্পের

নিজের বাণিজ্যনীতি এগিয়ে নিতে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্কের আওতায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে এ শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। এরপর গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে।আরও পড়ুন, প্রীতবিহারে ক্যাফের ভেতরে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগপ্রস্তাবিত শুল্কের মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমতে পারে। তথাকথিত ‘ধারা ৩০১’ বা সেকশন ৩০১-এর তদন্তের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। এই ধারার আওতায় বিদেশি সরকারগুলোর বাণিজ্যনীতি ও বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির যুক্তিতে বিভিন্ন দেশের ওপর একাধিকবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন। নতুন এই উদ্যোগও তাঁর বাণিজ্যনীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্কের ঘোষণা ট্রাম্পের