বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের ‘প্রভাবশালী ১০০ ব্যক্তিত্ব’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।আরও পড়ুন, সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগে তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর পর থেকেই তার নেতৃত্ব, রাজনৈতিক কৌশল এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা আন্তর্জাতিক মহলেও আলোচনায় আসে।আরও পড়ুন, ঢাকা-৫ এমপি কামাল হোসেনের অভিযোগ: রাত ২টা পর্যন্ত দাঁড়িয়েও জ্বালানি পাননিটাইম ম্যাগাজিন প্রতিবছর বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে। এতে রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, শিল্পী ও কর্মীসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিত্ব স্থান পান। ২০২৬ সালের তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি তার রাজনৈতিক উত্থান এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে।