২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা অমর একুশে বইমেলা ২০২৬
সকল জল্পনা-কল্পনা শেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা।আরো পড়ুন , নতুন সময়সূচিতে আজ থেকে খুলছে অফিস-আদালতঅন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ডিসেম্বর থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা। ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাধ সাধে প্রকাশকরা। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা।১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানায়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করে বাংলা একাডেমি। আর একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানায়।