মানুষের ভালোবাসায় অভিভূত তারেক রহমান মঞ্চ ঘিরে জনসমুদ্র
একটু পরেই সেই মাহেন্দ্রক্ষণ।যার অপেক্ষায় দেড় যুগ ধরে প্রহর গুণছেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী, তাদের সঙ্গে হবে প্রিয় নেতার সেই আকাঙিক্ষত মহামিলন।মহামিলনের মোহনায় একত্রিত হওয়ার বাধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ৩০০ ফিটে।ইতোমধ্যে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটে যেতে দুপাশে লাইন ধরে প্রিয় নেতাকে অভিবাদন জানান নেতাকর্মীরা। তিনি সহাস্যে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিচ্ছেন।আরো পড়ুন , ঢাকা-১৫ আসনে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত আমির বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরেআগে থেকেই রাখা বিশেষ বাসে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান