উন্নয়ন থমকে, লুটপাটেই শেষ স্বাস্থ্যখাত - সংসদে মন্ত্রী
পতিত আওয়ামী সরকারের সময় স্বাস্থ্যখাতের কোনো কাজই ঠিকমতো হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য কোনো টাকা নেই। উপজেলা পর্যায়ে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো টাকাও নেই। সবকিছু শেষ হয়ে গেছে। এমনকি বিগত অন্তর্বর্তী সরকারের সময়ও যা কিছু অবশিষ্ট ছিল, তাও শেষ হয়ে গেছে।আরও পড়ুন, নির্যাতন-সংগ্রাম পেরিয়ে সংসদে প্রতিনিধিত্ব, মন্তব্য ডেপুটি স্পিকারেরশামীম কায়সার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও কোনো উন্নয়ন কাজ ঠিকমতো হয়নি। আড়াইশ শয্যার হাসপাতালগুলো নির্মাণাধীন থাকলেও সেগুলোর নকশায় চরম অব্যবস্থাপনা রয়েছে।আরও পড়ুন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে জোরতিনি বলেন, তড়িঘড়ি করে টাকা কামানোর জন্য অত্যন্ত নিম্নমানের পরিকল্পনায় এসব হাসপাতালের অবকাঠামো নির্মাণ শুরু হয়েছিল। মূলত লুটপাট করাই ছিল তাদের মূল লক্ষ্য। দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের এই অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিন দফা আলোচনা করেছি। আগামী বাজেটের পর আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, তার মধ্য থেকেই পর্যায়ক্রমে সব উপজেলায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন, আমরা ততটুকুই করব।