দৈনিক সংবাদ দিগন্ত

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাতজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বেআইনি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার আলাদা আলাদা অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের মোট বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।আরও পড়ুন, এক সপ্তাহেই সবজির দাম বেড়ে চাপে সাধারণ মানুষএকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৪০০ শলাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২৫৩ কার্টন বেআইনি সিগারেট উদ্ধার করা হয়। আরও পড়ুন, রাজধানীর রোড ক্র্যাশে মৃতের অধিকাংশই পথচারীগত ৫ এপ্রিল ‘এফজেড-৫২৩’ ফ্লাইটে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে আটক ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। কাস্টমস সূত্র জানায়, বেআইনি আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ