দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসক নিয়ন্ত্রণে ঘোড়াঘাটে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এ আদালত পরিচালিত হয়।মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে লাইসেন্সবিহীন ওসমানপুরের আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা জরিমানা,আরোন পড়ুন , নারায়ণগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ রানীগঞ্জের ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা, মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা ও ডুগডুগি হাটে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আদালতের প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। অভিযানের সময় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, জনস্বার্থে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসক নিয়ন্ত্রণে ঘোড়াঘাটে জরিমানা