দুদকের মামলা টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের শুনানি ১৬ এপ্রিল
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আদালত মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় এটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আদালতের সহকারী জানান, আসামিদের হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আরো পড়ুন , শিক্ষায় বড় বিনিয়োগের ঘোষণা স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দিচ্ছে সরকারমামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।এর আগে, ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে দুদক টিউলিপকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।মামলাটি তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় সংশ্লিষ্টরা দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করেছেন।