দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিমানবন্দরে অবতরণ করল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে।১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।এর আগে সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।আরো পড়ুন , সিলেট থেকে ঢাকার পথে রওনা দিলেন তারেক রহমান সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ইএ ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি নেয়। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা করে।