আমার সঙ্গে এমন কথা বলবেন না
এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সম্মানের সীমা অতিক্রম করে কোনো মন্তব্য তিনি মেনে নেবেন না।মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জারিন খান। সেখানে একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন তিনি।এ সময় উপস্থিত এক ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’ মন্তব্যটি শুনেই বিরক্ত হন অভিনেত্রী।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জারিন বলেন, ‘সবার সামনে? সেটা হবে না।আরও পড়ুন, অন্যরকম অভিজ্ঞতায় দিশা আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জারিনের অবস্থানের প্রশংসা করেন। নেটিজেনদের মতে, কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন ছবি বা পোস্ট প্রকাশের পর অনেকেই আপত্তিকর মন্তব্য ও অশোভন ইমোজি দিয়ে মন্তব্যের ঘর ভরে ফেলেন।সম্মানজনক আচরণ ও ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার বার্তা দিয়ে জারিন খানের এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।