১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল
অপেক্ষার অবসান। আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।আরও পড়ুন, দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি , কমতে পারে তাপমাত্রাএর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। ফল প্রস্তুতের কাজ শেষ হওয়ার পর প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।