সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সংসারজীবন নিয়ে নানা নেতিবাচক খবর ও গুঞ্জনের মধ্যে অবশেষে মুখ খুলেছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসব খবরকে অনলাইনভিত্তিক গুজব ও অপপ্রচার বলে অভিহিত করেছেন তিনি। চার দিন নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সেটি ফিরে পান ফারুকী। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি। পোস্টে ফারুকী লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন, তাদের ধন্যবাদ। আরও পড়ুন,ছয় দশকের অভিনয় জীবনের অবসান প্যাট্রিক স্টুয়ার্টেরশুধু ফেসবুকে না থাকার কারণে গত চার দিন আমার শুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বেড়েছে।’ স্ত্রী তিশার সঙ্গে তাঁর সংসারজীবন নিয়ে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া নেতিবাচক খবরের প্রসঙ্গও তুলে ধরেন এই নির্মাতা। তিনি এসব খবরকে ‘অনলাইনের গাঁজাখুরি প্রোপাগান্ডা’ বলে উল্লেখ করেন। ফারুকী আরও লেখেন, অনলাইনের এসব প্রচার থেকে দূরে থাকায় তাঁর মানসিক স্বাস্থ্যের উপকার হয়েছে। পাশাপাশি পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর অভ্যাসও ফিরে পেয়েছেন বলে জানান তিনি। তাঁর এই পোস্টের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফারুকী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।