ভেনিজুয়েলা ম্যাচে মেসির অনুপস্থিতি ঘিরে আইনি লড়াই
আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রতারণার অভিযোগে মামলা করেছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের বরাত অনুযায়ী, মায়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি অভিযোগ করেছে যে গত বছরের অক্টোবরের দুটি প্রীতি ম্যাচ ঘিরে প্রায় ৭০ লাখ ডলারের চুক্তি হয়েছিল এএফএর সঙ্গে। চুক্তি অনুযায়ী, চোটে না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট করে মেসিকে খেলানোর শর্ত ছিল।তবে ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসি মাঠে না নামায় চুক্তি ভঙ্গ হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। আরো পড়ুন , শেরেবাংলায় প্রথম ওয়ানডে, ফিল্ডিংয়ে বাংলাদেশতাদের অভিযোগ, মেসি ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করেন, যা তাদের বড় আর্থিক ক্ষতির কারণ হয়েছে।আয়োজকদের দাবি, টিকিট ফেরত দিতে হয়েছে এবং স্পনসর চুক্তি বাতিল হওয়ায় কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।ঘটনার পরদিন ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুটি গোল করেন মেসি, যা নিয়ে প্রশ্ন তুলেছে আয়োজকরা।অন্যদিকে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেসি খেলেন এবং দুটি অ্যাসিস্ট করেন, যেখানে আর্জেন্টিনা ৬-০ গোলে জয় পায়।এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।