দৈনিক সংবাদ দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।রোববার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে।সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আরও  পড়ুন , জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে রাষ্ট্রীয় প্রস্তুতি, সারাদেশে ব্যাপক কর্মসূচিএর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেট উপস্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করবেন। পরে প্রয়োজনীয় সংশোধনী ও আলোচনা শেষে বাজেট পাস করা হবে।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।এবারের বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু