দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম অধিগ্রহণের পথে ব্যাংক এশিয়া

পাকিস্তানের বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশে থাকা সম্পদ ও দায় অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করছে ব্যাংক এশিয়া পিএলসি।এই লক্ষ্য বাস্তবায়নে আজ রোববার শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে একটি বিশেষ সাধারণ সভা বা ইজিএম আহ্বান করা হয়েছে।শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলে বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ এপ্রিল ব্যাংক এশিয়ার পর্ষদ সভায় এ অধিগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে।আরো পড়ুন , রাজস্ব ঘাটতিতে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে, অর্থনীতিতে ঝুঁকির সতর্কতাএরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় ভার্চ্যুয়াল মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হচ্ছে।এর আগে গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাংক আলফালাহর বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ অংশের সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার কাছে বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়।পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই লেনদেনের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৫৮০ কোটি টাকা, যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।তবে চূড়ান্ত মূল্য নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে বলে জানা গেছে।পুরো প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন এখন বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম অধিগ্রহণের পথে ব্যাংক এশিয়া