দৈনিক সংবাদ দিগন্ত

আলু খেয়ে অস্বস্তি? জানুন আসল কারণ ও প্রতিকার

আলু—বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার। ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, আলুর দম কিংবা পরোটা—সব বয়সের মানুষের কাছেই এটি অত্যন্ত প্রিয়। তবে অনেকেই অভিযোগ করেন, আলু খাওয়ার পর পেটে গ্যাস, ফাঁপা ভাব বা অস্বস্তি দেখা দেয়।তাহলে কি আলু সত্যিই গ্যাসের কারণ?বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বিষয়টি সরাসরি “হ্যাঁ” বা “না”—এভাবে ব্যাখ্যা করা যায় না।প্রবীণ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অরুল প্রকাশ জানিয়েছেন, আলু সাধারণত গ্যাসের প্রধান কারণ নয়। তবে অতিরিক্ত খাওয়া হলে কিছু মানুষের ক্ষেত্রে পেট ফাঁপা বা অস্বস্তি দেখা দিতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, পেট ফাঁপার মূল কারণ শুধু আলু নয়, বরং খাবারের পরিমাণ, রান্নার পদ্ধতি এবং ব্যক্তির হজম ক্ষমতা।আলুতে থাকা স্টার্চ বৃহদান্ত্রে গিয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভেঙে গ্যাস তৈরি করতে পারে। তবে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে ডালআরও পড়ুন, রোগ প্রতিরোধ থেকে ত্বকের যত্ন, কাঁচা হলুদের নানামুখী উপকার, মটরশুটি, ফুলকপি, ব্রোকলি এবং দুগ্ধজাত খাবার থেকেও।গবেষণা বলছে, কিছু কার্বোহাইড্রেট সম্পূর্ণ হজম না হয়ে অন্ত্রে গিয়ে গ্যাস তৈরি করে, যা ব্লোটিং বা পেট ফাঁপার অন্যতম কারণ।চিকিৎসকদের মতে, কারো কারো শরীরে ল্যাকটোজ বা নির্দিষ্ট স্টার্চের প্রতি সংবেদনশীলতা থাকে, যা সমস্যা বাড়াতে পারে।বিশেষজ্ঞরা আরও বলছেন, ভাজা খাবার, চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো উচ্চ ফ্যাটযুক্ত খাবার দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি ও অস্বস্তি তৈরি করতে পারে।তবে একক কোনো খাবারকে দোষ দেওয়া ঠিক নয়। কারণ মানুষের হজম ক্ষমতা একেকজনের ক্ষেত্রে একেক রকম।চিকিৎসকদের পরামর্শ, খাবার ধীরে খাওয়া, পরিমাণ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগতভাবে কোন খাবারে সমস্যা হচ্ছে তা পর্যবেক্ষণ করলে এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।তবে দীর্ঘদিন ধরে পেট ফাঁপা, ব্যথা বা অন্য উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আলু খেয়ে অস্বস্তি? জানুন আসল কারণ ও প্রতিকার